Definition Double Entry System
সময়ের বিবর্তনে প্রতিটি সমাজের প্রতিটি দেশের জনগণের চাহিদা ও আশা আকাঙ্খা বাড়তে থাকে। উৎপাদন ও বণ্টন প্রক্রিয়ায় যুগান্তকারী পরিবর্তনের ছোঁয়া লাগে। কারবারের কাঠামোগত
পরিবর্তন ও পরিধি বিস্তৃতি লাভ করে। সঙ্গত কারণেই সুষ্ঠু, সুশৃঙ্খল ও স্বয়ংসম্পূর্ণ এবং গ্রহণযোগ্য পদ্ধতিতে হিসাবরক্ষণের প্রয়োজনীয়তা দেখা দেয়। অবশেষে ১৪৯৪ সালে লুকা ডি প্যাসিওলি
(Luca De Pacioli) নামক ইতালীয় একজন ধর্মযাজক ও গণিত শাস্ত্রবিদ পাটিগণিত, জ্যামিতি ও অনুপাতের উপর “সুম্মা ডি এরেথমেটিকা, জিওমেট্রিকা, প্রোপারসনি এট প্রোপরসনিলিটা
(Summa de Arithmetica, Geometrica, Proportione et Proportionalita) নামে একটি পুস্তক রচনা করেন। এ পুস্তকে তিনি দু’তরফা দাখিলা পদ্ধতির
(Double Entry System) উপর আলোকপাত করেন। দু’তরফা দাখিলা পদ্ধতির মূল কথা হলো প্রতিটি লেনদেনের দুটি পক্ষ থাকবে, যার একটি পক্ষ ডেবিট এবং অন্য পক্ষ ক্রেডিট হবে।
যেহেতু এই পদ্ধতিতে প্রত্যেকটি লেনদেনকে সমপরিমাণ অর্থ দ্বারা ডেবিট এবং ক্রেডিট করা হয়, সেহেতু হিসাবের দুই দিক সর্বদাই সমান থাকে এবং হিসাবসমূহ স্বয়ংক্রিয়ভাবে মিলে যায় ।
এই দু’তরফা দাখিলা পদ্ধতির ওপর ভিত্তি করে হিসাবজ্ঞিানের যে সমীকরণ সৃষ্টি হয়েছে তা হলো : সম্পত্তি = মূলধন + দায়। এটি সম্পূর্ণরূপে বিজ্ঞান সম্মত একটি পদ্ধতি।