IASB Framework for the Preparation and Presentation of Financial Statements
International Accounting Standard Committee (IASC) কর্তৃক আর্থিক বিবরণীসমূহ তৈরি এবং উপস্থাপন করার কাঠামো সর্বপ্রথম ১৯৮৯ সালের এপ্রিল মাসে গৃহীত হয়
এবং ঐ বছরেরই জুলাই মাসে তা প্রকাশিত হয়। সর্বশেষ ২০০১ সালের এপ্রিল মাসে এই Framework-টি International Accounting Standard Board (IASB)
কর্তৃক স্বীকৃত হয় ।
IASB কর্তৃক প্রকাশিত “Framework for the Preparation and Presentation of Financial Statements” এ আর্থিক বিবরণীসমূহ কীভাবে
তৈরি করা হবে তার মৌলিক ধারণা (Basic concept) বর্ণনা করা আছে। এই Framework -টি হিসাব মানের উন্নয়নে এবং হিসাব সংক্রান্ত ইস্যুগুলো (Accounting issues)
প্রকাশ করতে নির্দেশক (guide) হিসেবে কাজ করে ।
IASB কর্তৃক গৃহীত Framework -এ নিম্নলিখিত বিষয়গুলো অন্তর্ভূক্ত আছে :
1. আর্থিক বিবরণীসমূহের উদ্দেশ্য (Objectives of Financial Statement) ।
2.আর্থিক বিবরণীর তথ্যসমূহকে ব্যবহার উপযোগী করার জন্য গুণগত বৈশিষ্ট্যসমূহ (Qualitative Characteristics)।
3.আর্থিক বিবরণীর উপাদানসমূহের ব্যাখ্যা এবং ঐগুলোকে আর্থিক বিবরণীতে চিহ্নিতকরণ এবং পরিমাপকরণ (Recognising and Measuring them in Financial
statements) !
8. মূলধন সংরক্ষণের ধারণা (Concept of Capital Maintenance)।