Meaning & Definition of Accounting
যে প্রক্রিয়ায় কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন সংরক্ষণ ও বিশ্লেষণ করা হয় তাকে হিসাববিজ্ঞান বলে। একটি প্রতিষ্ঠানের কতকগুলো মৌলিক প্রশ্নের উত্তর জানা একান্ত অপরিহার্য।
যেমন- ব্যবসায়ে কত লাভ বা লোকসান হলো? ব্যবসায়ের কত সম্পত্তি আছে? ব্যবসায়ের কত দায় আছে এবং কখন পরিশোধ করতে হবে? -এই মৌলিক প্রশ্নগুলোর উত্তর অত্যন্ত সহজেই দেয়া যায় যদি
ব্যবসায়ে যথাযথভাবে হিসাব সংরক্ষণ করা হয়। হিসাববিজ্ঞান হলো ব্যবসা প্রতিষ্ঠানের অর্থনৈতিক কাজকর্মের আর্থিক পরিমাপ ও প্রতিবেদন বিভিন্ন তথ্য ব্যবহারকারীর কাছে পৌঁছে দেয়ার একটি বিজ্ঞান ।
শাব্দিক অর্থ বিচার করলে হিসাববিজ্ঞান শব্দটি হিসাব এবং বিজ্ঞান এই দুটি শব্দের সমন্বিত রূপ। আভিধানিক অর্থে হিসাব বলতে ‘গণনা করা’ এবং বিজ্ঞান বলতে “বিশেষ জ্ঞান”-কে বুঝায় ।
তাই আভিধানিক অর্থে হিসাববিজ্ঞান হলো গণনার বিজ্ঞান বা গণনা সম্পর্কিত বিজ্ঞান। তবে এ আভিধানিক অর্থটি অনেকটাই সংকীর্ণ অর্থে ব্যবহৃত হয়। কারণ বর্তমানে হিসাববিজ্ঞান শুধুমাত্র গণনারই বিজ্ঞানই নয় ।
1. American Accounting Association (AAA)-এর মতে, Accounting refers to the process of identifying, measuring and
communicating economic information to permit informed Judgments and decisions by users of the information.
(হিসাববিজ্ঞান হলো অর্থনৈতিক তথ্যসমূহ শনাক্তকরণ, পরিমাপ ও সরবরাহের মাধ্যমে এর ব্যবহারকারীদের বিচার ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া।)
2.American Institute of Certified Public Accountants (AICPA)-এর মতে, “অন্তত আংশিকভাবে আর্থিক প্রকৃতি বিশিষ্ট বিভিন্ন প্রকার লেনদেন ও
ঘটনাসমূহকে অর্থের অঙ্কে যথোপযুক্তভাবে লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ ও ব্যাখ্যার আকারে সংক্ষেপে এবং এইগুলো হতে প্রাপ্ত ফলাফল বিশ্লেষণ করার কলাকৌশলকে হিসাববিজ্ঞান বলা হয়।”
3.Weygandt, Kieso and Kimmel তাঁদের Accounting Principles পুস্তকে Accounting এর সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন ” প্রতিষ্ঠানের অর্থনৈতিক ঘটনাসমূহ
শনাক্তকরণ, লিপিবদ্ধকরণ এবং আগ্রহী ব্যবহারকারীর নিকট সরবরাহ করার প্রক্রিয়াই হচ্ছে হিসাববিজ্ঞান।”
উপরোক্ত সংজ্ঞার আলোকে বলা যায়, হিসাবজ্ঞিান হচ্ছে তথ্য ব্যবস্থা যা কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থনৈতিক কর্মকান্ড শণাক্তকরণ, লিপিবদ্ধকরণ, শ্রেণিবদ্ধকরণ, সংক্ষিপ্তকরণ ও বিশ্লেষণ করে এবং আগ্রহী
ব্যবহারকারীদের প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে ।